1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ছুটির দ্বিতীয় দিনে ঘরমুখো মানুষের চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩৩ জন কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু

এবার ফিতরা জনপ্রতি ৭০ টাকা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ৩০ মে, ২০১৮

গম বা আটার বাজারমূল্য হিসাব করে এবার সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৭০ টাকা। আর সর্বোচ্চ দুই হাজার ৩১০ টাকা।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা নিজামউদ্দিন ঢাকাটাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ইসলামী শরিয়াহ মতে আটা, খেজুর, কিশমিশ, পনির ও যব ইত্যাদি পণ্যের যে কোনো একটি দ্বারা ফিতরা আদায় করা যায়। ১ কেজি ৬৫০ গ্রাম গম বা আটা অথবা খেঁজুর, কিশমিশ, পনির বা যবের মধ্যে যে কোনো একটি পণ্যের ৩ কেজি ৩০০ গ্রামের বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়। এই হিসাবে বর্তমান বাজারমূল্যে এবার সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা।

ইসলাম ধর্মের বিধান অনুযায়ী, মুসলিমরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সাদকাতুল ফিতর আদায় করতে পারবেন। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ফিতরা আদায় করা ওয়াজিব। নাবালক ছেলেমেয়ের পক্ষ থেকে পিতাকে এই ফিতরা দিতে হয়। আর তা ঈদুল ফিতরের নামাজের আগেই আদায় করতে হয়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews