1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
খাগড়াছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে মাঠে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন জ্বালানি তেল পাচার রোধে চুয়াডাঙ্গায় বিজিবির তল্লাশি জোরদার হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর জন্য ‘অপেক্ষা’ করছে ইরানের রেভোল্যুশনারি গার্ড রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৬ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন

এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশনে শিক্ষক-কর্মচারীরা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭

নন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশন শুরু করেছেন এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের এ অনশন চলবে।

এদিকে শিক্ষামন্ত্রী বলেছেন, এমপিওভুক্তি করতে আমাদের সদিচ্ছার কোনো কমতি নেই। অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট বরাদ্দ পেলেই এটি সম্ভব হবে।

গত ২৬ ডিসেম্বর থেকে শিক্ষকরা এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন। শীতের রাতেও তারা অবস্থান করছেন। দাবি আদায়ে গত পাঁচ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন শেষে তারা এবার অনশনে নেমেছেন।

নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী ডলার গতকাল বলেন, আমাদের সঙ্গে এখন পর্যন্ত সরকার পক্ষের কেউ আলোচনা করেনি। দাবি আদায়ে এর আগে অনেক আশ্বাস পেয়েও কোনো বাস্তবায়ন পাইনি। তাই অনশনের ডাক দেওয়া হয়েছে। সারা দেশ থেকে নন এমপিও প্রতিষ্ঠানের শিক্ষকরা এ কর্মসূচিতে যোগ দিতে এসেছেন।

এদিকে গতকাল অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা জানান, দাবি আদায়ে কেউ আশ্বাস না দেওয়ায় আগামী ১ জানুয়ারির বই উৎসবেও অংশ নিচ্ছেন না তারা। আন্দোলনরত শিক্ষকরা বলেন, বহুদিন ধরে বিনা বেতনে চাকরি করছি। আমাদেরও ছেলে-মেয়ে স্কুল-কলেজে পড়ে। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। সরকারের কাছে আকুল আবেদন আমাদের বেতনভুক্ত করা হোক।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews