1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যাও করোনা পজিটিভ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০

ভারতের বিখ্যাত বচ্চন পরিবারে এবার করোনা ভাইরাস ভয়াল থাবা বসিয়েছে। দ্বিতীয়বারের পরীক্ষায় ঐশ্বরিয়া রায় ও তার মেয়ে আরাধ্যের করোনা ভাইরাস পজিটিভ এসেছে। তবে অভিষেক বচ্চনের মা জয়া বচ্চনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এর আগে অমিতাব বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চনের করোনা পজিটিভ আসে।

প্রথমবার ঐশ্বর্য ও আরাধ্যা করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এলেও। দ্বিতীয়বার টেস্ট করা হলে রিপোর্ট পজিটিভ আসে। বিএমসি’র পক্ষ থেকে এই ধরনের তথ্য জানানো হয়েছে। মহারাষ্ট্র সরকারের স্বাস্থ্যমন্ত্রীও একথা টুইট করে জানান। বিএমসি’র কর্মকর্তা বিশ্বাস মোটে বলেন, ‘অমিতাভ বচ্চন নিজের বাংলো ছেড়ে বের হননি। তবে অভিষেক ওয়েব সিরিজের ডাবিংয়ের জন্য বের হয়েছিলেন। সে কারণে তাদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।’

এদিকে নানাবতী হাসপাতালের তরফে জানানো হয়েছে, অমিতাভ বচ্চনের অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। ইতিমধ্যেই বিএমসি থেকে জানানো হয়েছে, অমিতাভের বাংলো ‘জলসা’ সিল করে দেওয়া হয়েছে। স্যানিটাইজড করা হয়েছে গোটা বাংলো।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews