
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা কুমিল্লা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টাররোলভিত্তিক কর্মচারীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
আজ ১৭ই মার্চ, মঙ্গলবার বিকেলে কুমিল্লা নগরীর শিশু পার্ক প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মচারীদের হাতে এই অনুদানের অর্থ তুলে দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ ইউসুফ মোল্লা টিপু।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, কর্পোরেশনের পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত কর্মী এবং মাস্টাররোলভিত্তিক মোট ৮৩৩ জন স্টাফের মাঝে এই আর্থিক সহায়তা বণ্টন করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক জনাব মোঃ ইউসুফ মোল্লা টিপু বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও অস্থায়ী কর্মচারীরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে নগরীকে পরিচ্ছন্ন রাখতে হাড়ভাঙা খাটুনি খাটেন। তাদের শ্রমের মূল্যায়ন এবং জীবনযাত্রার মান উন্নয়নে এই উপহার একটি অনন্য দৃষ্টান্ত।”
অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা, কাউন্সিলরবৃন্দ এবং সংশ্লিষ্ট শাখার কর্মচারীরা উপস্থিত ছিলেন। এই আর্থিক সহায়তা পেয়ে কর্মচারীদের মাঝে আনন্দের আমেজ লক্ষ্য করা গেছে।