1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই যুক্তরাষ্ট্র–ইসরাইলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনি, নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করল ইরান শাহজালাল বিমানবন্দরে আজ ৩৮ ফ্লাইট বাতিল পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ক্যাম্পাসে নিরাপত্তাসহ ৪ দফা দাবিতে আন্দোলনে চবি শিক্ষার্থীরা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্ক : স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের পর ক্যাম্পাসের নিরাপত্তাসহ চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (৩১ আগস্ট) সকাল থেকেই ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইয়াহিয়া আখতারে ও প্রক্টর শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানাতে যান। এ সময় আন্দোলনকারীদের তোপের মুখে পড়েন তারা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো, রেলক্রসিং ও বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে তল্লাশি চৌকি, গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন, দোষীদের আইনের আওতায় আনা ও ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার তদন্ত করা।

এর আগে, গতকাল শনিবার মধ্যরাতে স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে অর্ধশতাধিক আহত হন। আহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews