1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
শরীরে জিংকের ঘাটতি পূরণে করণীয় ইরাকের আকাশে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী

গলাচিপায় রামনাবাদ সেতুর দাবিতে সর্বস্তরের জনগণের মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় রামনাবাদ নদীর উপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (২৭ মে ২০২৫) সকাল ১০টায় গলাচিপা খেয়াঘাট ও ফেরীঘাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশ নেন। বক্তারা বলেন, রামনাবাদ নদীর উপর সেতু না থাকায় প্রতিদিন হাজারো মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে নৌপথে পারাপার হতে হয়। বর্ষাকালে এ দুর্ভোগ আরও চরম আকার ধারণ করে। দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে একটি সেতু নির্মাণ এখন সময়ের দাবি।

তারা আরও বলেন, রামনাবাদ সেতু নির্মাণ হলে গলাচিপা উপজেলাকে বরিশালসহ সারাদেশের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের আওতায় আনা সম্ভব হবে, যা এ অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি মু, খালিদ হোসেন মিল্টন সহ আরও অনেকে। বক্তারা সরকারের প্রতি দ্রুত সেতু নির্মাণের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews