1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতে সরকারের প্রতি উচ্চ প্রত্যাশা ড. মঞ্জুরের প্রথমদিনই ক্রীড়া প্রতিমন্ত্রীর ৯ কর্মসূচী খুলনায় ইয়াবা উদ্ধার করে পুরস্কৃত হলেন ১১ পুলিশ সদস্য ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বরকতময় মাস মাহে রমজান শুরু, ব্যাংক ও অফিস চলছে পরিবর্তিত সময়সূচিতে কর্তব্য পালনকালে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যের মৃত্যু ডিএসইতে দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ, অধিকাংশ কোম্পানির দর কমেছে মাদারীপুরে নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে চাকুরী মেলা অনুষ্ঠিত বাণিজ্য চুক্তির পর যুক্তরাষ্ট্রে বিনিয়োগের পরিকল্পনা জাপানের : ট্রাম্প

গাইবান্ধায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২৩ মে, ২০১৮

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বুধবার রাত দেড়টায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে রাজু মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় দুই র‌্যাব সদস্য আহত হন।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা র‌্যাব ক্যাম্পের সহকারী কমান্ডার হাবিবুর রহমান জানান, পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের বিশ্রামগাছি গ্রামে জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী রাজু মিয়াকে আটকের চেষ্টার সময় সে র‌্যাবের উপর গুলি চালায়। এসময় বন্দুকযুদ্ধে রাজু গুলিবিদ্ধ হন। পরবর্তীতে গুলিবিদ্ধ রাজুকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ১২ কেজি গাজা, একটি বেদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

নিহত রাজু মিয়া বরিশাল ইউনিয়নের রাইগ্রামের মাদক ব্যবসায়ী মৃত আব্দুল জোব্বারের ছেলে। আব্দুল জব্বার সাবেক ইউপি সদস্য ছিলেন।

র‌্যাব জানায়, রাজু মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও অস্ত্র আইনে ২৭টি মামলা রয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পলাশবাড়ি থানার ওসি মাহমুদুল আলম।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews