1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের বৈঠক মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন মির্জা ফখরুল ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প টোকিওতে ইন্দো-প্যাসিফিক জ্বালানি নিরাপত্তা ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর বুড়িচং থানার মাদক বিরোধী অভিযানে গ্রেফতার নেত্রকোনার মাদকব্যবসায়ী সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর কুমিল্লা নগরীর চর্থায় দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরে ভোট ২৬শে জুন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১৪ মে, ২০১৮

আগামী ২৬শে জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। ১৮ই জুন থেকে প্রার্থীরা প্রচারণা
চালাতে পারবেন। রোববার বিকালে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভায় এ তারিখ নির্ধারণ করা হয়। বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান। সচিব জানান, গাজীপুর সিটি করপোরেশনের ভোটের কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ভোটের তারিখ পুনর্নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত হয়েছে- ২৬শে জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে গাজীপুরে। সেক্ষেত্রে ১৮ই জুন থেকে প্রচারণা করতে পারবেন। তিনি বলেন, চলতি মাসে রোজা এ কারণে ঈদের পর ভোট করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বর্তমানে যে প্রার্থীরা রয়েছেন তারাই ভোটে অংশ নেবেন। সব কিছু আগের মতো থাকবে। প্রঙ্গত, তফসিল অনুযায়ী আগামী ১৫ই মে গাজীপুর সিটি করপোরেশনে ভোট গ্রহণের দিন ছিল। কিন্তু, এক রিট আবেদনের পর হাইকোর্ট এই নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন। পরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম, বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার এবং নির্বাচন কমিশন (ইসি) এই আদেশের বিরুদ্ধে আপিল করেন। বৃহস্পতিবার সেই তিনটি আপিলের শুনানি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে আগামী ২৮শে জুনের মধ্যে ইসিকে নির্বাচন করার আদেশ দিয়েছেন। ২০১৮ সালের ৫ই সেপ্টেম্বরের মধ্যে গাজীপুরে ভোট করার আইনি বাধ্যবাধকতা আছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews