1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

গাবতলীতে অপহরণকারীদের ঘাঁটি ভাঙল পুলিশ: ৩ জন গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদন: ৩০মে ২০২৫, বগুড়ার গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হকের সাহসী ও পেশাদারিত্বপূর্ণ অভিযানে গাবতলী উপজেলায় আবারও বড় সাফল্য অর্জিত হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে ধারাবাহিক সাড়াশী অভিযান চালিয়ে তিনি তৈরি করেছেন এক দৃষ্টান্ত, যার ফলে অপরাধীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

সর্বশেষ অভিযানে মহিষাবান ইউনিয়নের কর্ণিপাড়া গ্রামের মোঃ জাকারিয়া (৩০), পেশায় রাজমিস্ত্রিকে মোবাইল ফোনের মাধ্যমে কাজের কথা বলে কৌশলে ডেকে নিয়ে অপহরণ করে একদল দুর্বৃত্ত। পরবর্তীতে ভিকটিমের পরিবারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে প্রথমে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বাধ্য হয়ে ভিকটিমের স্ত্রী নিলুফা বেগম সেই টাকা প্রদান করলেও, পুনরায় আরও এক লক্ষ টাকা দাবি করে তারা। এ সময় ভিকটিমকে শারীরিক নির্যাতনের আওয়াজও শুনিয়ে ভয়ভীতি দেখানো হয়।

পরিস্থিতি বেগতিক দেখে স্ত্রী নিলুফা বেগম গাবতলী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওসি সেরাজুল হক অভিযোগের সত্যতা যাচাই করে তাৎক্ষণিকভাবে মামলা রেকর্ড করেন এবং এসআই সুজল দেবনাথের নেতৃত্বে একটি চৌকস টিম গঠন করেন।

আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় ২৯ মে রাতেই বগুড়া জেলার শেরপুর থানার কুসুমদী ইউনিয়নের টুনিপাড়া গ্রামে অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো:

1. বিনজু মিয়া ওরফে রকি (২৫), পিতা আব্দুল খলিল, রথিরাম পাঠানপাড়া, রাজারহাট, কুড়িগ্রাম, 2. মোঃ রাসেল শেখ (২৬), পিতা গোলাম মোস্তফা, 3. রাজু আহমেদ (২৩), পিতা মৃত খোকা প্রামানিক; দু’জনেই বনমরিচা, শেরপুর, বগুড়া। অপহরণকারীদের হেফাজত থেকে ভিকটিম মোঃ জাকারিয়াকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের অপরাধ স্বীকার করেছে।

ওসি সেরাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অপরাধীদের কোনো ছাড় নেই। আমরা জনগণের নিরাপত্তার জন্য সর্বদা সজাগ ও প্রস্তুত। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।” গাবতলীবাসীর পক্ষ থেকে গর্বিত কণ্ঠে ধন্যবাদ জানানো হয় ওসি সেরাজুল হক ও তাঁর টিমকে। এমন সাহসী অভিযানে এলাকার সাধারণ মানুষ ফিরে পেয়েছে নতুন করে আশ্বাস ও নিরাপত্তার অনুভব।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews