1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই যুক্তরাষ্ট্র–ইসরাইলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনি, নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করল ইরান শাহজালাল বিমানবন্দরে আজ ৩৮ ফ্লাইট বাতিল পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফরিদপুরে ৩৫ হাজার হেক্টোর জমিতে পেঁয়াজের আবাদ শুরু

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭

 

মো রাজিব তালুকদার (০১৭৭৫৪০৩২৬৪) :ফরিদপুর জেলার চলতি রবি মৌসুমে মুড়িকাটা পেঁয়াজের আবাদ শুরু হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে অপেক্ষাকৃত উঁচু জমিতে কার্তিক মাসের প্রথম সম্পাহ থেকে শুরু হয়েছে মুড়িকাটা পেঁয়াজের আবাদ। প্রাকৃতিক দুর্যোগ না এলে পেঁয়াজের বাম্পার ফলন হবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নতুন পেঁয়াজ উঠার সময় বিদেশ থেকে পেঁয়াজ আমদানি না করার আহবান চাষীদের। ফরিদপুর জেলার চরঞ্চলের চাষীরা এখন মুড়িকাটা পেঁয়াজ আবাদে ব্যস্তসময় পার করছেন। পেঁয়াজ আবাদে বেশি লাভ হওয়ায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে ফরিদপুর অঞ্চলে পেঁয়াজের আবাদ। উন্নত জাত এবং মানসম্পন্ন পেঁয়াজ উৎপাদনের জন্য ফরিদপুর জেলা দেশের শীর্ষ অবস্থানে রয়েছে। মৌসুমের শুরুতেই অতিবৃষ্টির কারণে কিছুটা ক্ষতির সম্মুখিন হয় চাষীরা। বৃষ্টির পানি শুকিয়ে যাওয়ার সাথে সাথে চাসীরা পুন:রায় পুরোদমে পেঁয়াজ আবাদে ব্যস্তসময় পার করছেন চাষীরা। চাষীরা এখন ব্যস্ত সময় পার করছেন নতুন করে পেঁয়াজের বীজ রোপন, পেঁয়াজ খেতে পানি দেওয়া ও খেত পরিচর্যার কাজে। ফরিদপুর জেলায় তিন ধরনের পেঁয়াজের আবাদ হয়ে থাকে। মুড়িকাটা পেঁয়াজ, হালি পেঁয়াজ ও দানা পেঁয়াজ।
ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায় চলতি বছর ফরিদপুর জেলায় ৩৫হাজার কেক্টোর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষমাত্র ধরা হয়েছে। এখন চলছে মুড়িকাঠা পেয়াজের আবাদ। ইতোমধ্যেই প্রায় দুই হাজার হেক্টোর জমিতে পেঁয়াজের আবাদ সম্পন্ন হয়েছে।
অতিবৃষ্টির কারণে প্রথম দিকে আমাদের পেঁয়াজ কিছুটা নষ্ট হয়ে গেছে। বৃষ্টির পানি শুকানোর পরে নতুন করে ধার-দেনা করে পেঁয়াজের আবাদ করেছি। আসা করছি ভাল ফলন পাব। বর্তমান বাজার দর থাকলে আমরা লাভবান হব।
ফরিদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবুল বাসার মিয়া, ফরিদপুরে তিন ধরনের পেঁয়াজ হয়। মুড়িকাটা পেঁয়াজ, হালি পেঁয়াজও দানা পেঁয়াজ। প্রথম দিকে পেঁয়াজের দাম কম থাকলেও এখন বাজারে পেঁয়াজের মূল্য অনেক বেশী। আর সে কারণে চাষীরা ব্যাপক ভাবে পেঁয়াজের আবাদ শুরু হয়েছে। আমরা আসা করছি পেঁয়াজের বাম্পার ফল হবে। পেঁয়াজ উৎপাদনের ক্ষেত্রে চাষীদের সব ধরনের সহযোগিতা করে থাকি। এছাড়াও চাষীদের ৪%হার সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নতুন পেঁয়াজ উঠার সময় বিদেশ থেকে পেঁয়াজ আমদানি না করার দাবী জানিয়েছেন ফরিদপুর অঞ্চলের কৃষকেরা। বিদেশ থেকে পেঁয়াজ আমদানি না করলে ফরিদপুর অঞ্চলের চাষীরা অনেক লাভবান হবেন বলে মনে করছেন তারা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews