1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ আসামির অভিযোগ শুনানি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

অনলাইন ডেস্ক:       জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের শুনানি শেষ। ১৪ জুলাই আদেশ দেবেন বিচারক।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে কনস্টেবল সুজনসহ গ্রেফতার ৪ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এরপর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়।

কথা বলেছেন আসামিপক্ষের আইনজীবীরা। এর আগে, ২৯ জুন ১ম দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষ বলে, ২০২৪ সালের ৫ আগষ্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে আসা ছাত্র জনতার ওপর চানখারপুলে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে পুলিশ। সেসময় পুলিশের গুলিতে নবম শ্রেনীর শিক্ষার্থী আনাসসহ ৬ জন প্রাণ হারান।

ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীসহ ৮ পুলিশ সদস্য মানবতাবিরোধী অপরাধের এই মামলার আসামি। গ্রেফতার আছেন শাহবাগ থানার বরখাস্ত পুলিশ পরিদর্শক আরশাদ, তিন পুলিশ কনস্টেবল সুজন, ইজাজ হোসেন ইমন ও নাসিরুল। বাকিরা পলাতক।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews