1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ছুটির দ্বিতীয় দিনে ঘরমুখো মানুষের চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩৩ জন কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু

জাতির জনকের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২ জুন, ২০১৮

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আরেক মেয়ে শেখ রেহানাও উপস্থিত ছিলেন।

শনিবার বেলা ১১টার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। পরে সেখানে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন। এ সময় বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে নিহত পরিবারের অন্য সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

এ সময় শেখ রেহানা ছাড়াও বঙ্গবন্ধু পরিবারের সদস্য, স্থানীয় ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে টুঙ্গিপাড়ায় কিছু সময় কাটিয়ে আজই প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।

এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে টুঙ্গিপাড়ায় নেয়া হয় কড়া নিরাপত্তাব্যবস্থা। বঙ্গবন্ধু সমাধি এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের। পুরো এলাকাজুড়ে ছিল গোয়েন্দা নজরদারি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews