1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পুতিন ও এরদোয়ানের জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, স্বকীয় ও কার্যকরী : আইনমন্ত্রী ইসরাইলি হামলায় সিরিয়ায় নিহত ১ আফগানিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্প, একই পরিবারের নিহত ৮ শিশুরা সমাজের বোঝা নয়, দেশের সম্পদ হিসেবে গড়ে উঠবে : সমাজকল্যাণ মন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন মালয়েশিয়া থেকে এসেছে ৩৪ হাজার টন ডিজেল সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ, চীফ হুইপের অভিনন্দন সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে ডেপুটি স্পিকারের অভিনন্দন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা: আপিল শুনানির তারিখ নির্ধারণ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫

অনলাইন ডেস্ক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিলের শুনানি সোমবার (৩ মার্চ) ধার্য করেছে আদালত।
রোববার সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চে এটি শুনানির জন্য ছিল। তবে দুদকের আইনজীবী জানিয়েছেন, আরেক আসামি জিয়াউল ইসলামের বিরুদ্ধে তারা আপিল করেছেন তাই শুনানিতে তারা সময় চান। পরে আপিল বিভাগ শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন।
উল্লেখ্য, গত বছরের ২৭ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এর আগে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড দিয়েছিলেন আদালত। সেই সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করলে খালাস দেয় হাইকোর্ট।
প্রসঙ্গত, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ২০১৮ সালের ২৯ অক্টোবর রায় দেন বিচারিক আদালত। রায়ে খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে একই বছরের ১৮ নভেম্বর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। শুনানি নিয়ে ২০১৮ সালের ৩০ এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আপিল শুনানির জন্য গ্রহণ করে খালেদা জিয়ার ক্ষেত্রে বিচারিক আদালতের দেওয়া অর্থদণ্ডের আদেশ স্থগিত করেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। গত ৬ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড মওকুফ করে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে করা আপিল শুনানির পূর্বপ্রস্তুতি হিসেবে পেপারবুক তৈরির জন্য অনুমতি চেয়ে খালেদা জিয়া আবেদন করেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews