1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
কুমিল্লা নগরীর চর্থায় দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শরীরে জিংকের ঘাটতি পূরণে করণীয় ইরাকের আকাশে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত

ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া এখন মহাকাশেও: মেনন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ৬ জুন, ২০১৮

সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ২০০৮ সালে নির্বাচনের পূর্বে আমরা জাতিকে বলেছিলাম দেশটাকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে। আমরা সেই ওয়াদা রক্ষা করেছি।মন্ত্রী বলেন, শুধু মোবাইলেই বাংলাদেশ ডিজিটাল হয়নি, বাংলাদেশ এখন মহাকাশেও। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, মাথাপিছু আয় বেড়েছে। সব ক্ষেত্রেই আমরা এগিয়ে আছি। বুধবার নরসিংদীর শিবপুর উপজেলার কামারগাঁওয়ে স্যামসাং মোবাইল ফ্যাক্টরি পরিদর্শন ও কোম্পানির সুইচ অন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। রাশেদ খান মেনন বলেন, এক সময় আমাদের দেশে খাদ্যের অভাব ছিল, বিদেশিরা বলত বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি। এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। আমরা খাচ্ছি এবং মিয়ানমার থেকে আগত ১০ লাখ রোহিঙ্গাকেও খাওয়াচ্ছি।  মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। প্রবাসীরা ৩৩ বিলিয়ন বৈদেশিক রেমিটেন্স দেশে পাঠিয়েছে। সমাজক্যাণ মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে শিল্পকারখানা যেভাবে এগিয়ে চলছে এভাবে চলতে থাকলে আগামীতে বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার আয় করবে।  এ সময় ফেয়ার গ্রুপের চেয়ারম্যান মো. রুহুল আলম আল মাহবুব, স্যামসাং বাংলাদেশের কান্ট্রি প্রধান সিউন উন ইউন, দক্ষিণ এশিয়া স্যামসাং ইলেক্টট্রনিক্সের ভাইস প্রেসিডেন্ট সুন চুই, বিটিআরসির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাসিম পারভেজ, বিটিআরসির কমিশনার (এসএম) মো. আমিনুল হাসান, স্যামসাং ইলেট্রনিক্স এর কার্যনির্বাহী ভাইস প্রেসিডেন্ট সিহু জং, ফেয়ার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মিস্টার সুন সু মুন প্রমুখ উপস্থিত ছিলেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews