1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
সরকারের বহুমুখী উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরলেন তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের পর ভিয়েতনামে ডিজেলের দাম দ্বিগুণের বেশি নোয়াখালীর ভূঁইয়ার হাটবাজারে অগ্নিকাণ্ডে ২৪ টি দোকান পুড়ে ছাই ইরানকে যুদ্ধ অবসানের জন্য পরিকল্পনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র মিরপুরে সাব-রেজিস্ট্রি অফিসে ‘ফজর-আলম ও সবুজ’ সিন্ডিকেট বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের

তেজগাঁওয়ে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ২৫ মে, ২০১৮

রাজধানীর তেজগাঁওয়ে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে কামরুল নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার বিজি প্রেস হাইস্কুল মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার (এসআই) মো. মিজানুর রহমান জানান, গুলিবিদ্ধ অবস্থায় কামরুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে রাত পৌনে ২টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারি পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, নিহত কামরুল ইসলাম তেজগাঁও রেল লাইন বস্তি এবং মহাখালী সাততলা বস্তি এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার নামে বিভিন্ন থানায় ১৫টির বেশি মাদকদ্রব্য ও অস্ত্র মামলা রয়েছে।

ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়েছে। এছাড়া দুই পক্ষের গুলি বিনিময়কালে র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews