1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
সরকারের বহুমুখী উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরলেন তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের পর ভিয়েতনামে ডিজেলের দাম দ্বিগুণের বেশি নোয়াখালীর ভূঁইয়ার হাটবাজারে অগ্নিকাণ্ডে ২৪ টি দোকান পুড়ে ছাই ইরানকে যুদ্ধ অবসানের জন্য পরিকল্পনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র মিরপুরে সাব-রেজিস্ট্রি অফিসে ‘ফজর-আলম ও সবুজ’ সিন্ডিকেট বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের

দেশের মানুষ লাঙ্গলে ভোট দেওয়ার অপেক্ষায় আছে -এরশাদ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮
দেশের মানুষ লাঙ্গল প্রতীকে ভোট দিতে অপেক্ষা করে আছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, মানুষ জাতীয় পার্টিকেই আবার ক্ষমতায় দেখতে চায়।
মঙ্গলবার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এক সভায় তিনি এ কথা বলেন। এরশাদ বলেন, জাতীয় পার্টি এবং সম্মিলিত জাতীয় জোটের নেতা-কর্মীদের দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে বিজয়ের লক্ষ্যে এগিয়ে যেতেও নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় জাতীয় পার্টির পক্ষে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, মেজর (অব.) খালেদ আখতার, শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ। অপরদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইসমাইল নুরপুরীর নেতৃত্বে উপস্থিত ছিলেন মজলিসের নায়েবে আমির জুবায়ের আহমেদ আনসারী প্রমুখ।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews