1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ছুটির দ্বিতীয় দিনে ঘরমুখো মানুষের চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩৩ জন কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২৭ মে, ২০১৮

কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুইদিনের সরকারি সফর শেষে শনিবার রাত ১০টা ৩৬ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী প্লেনটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। এর আগে নেতাজী সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় শনিবার রাত ৯টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেয় বিশেষ ফ্লাইটটি।

এদিকে, কলকাতায় দুই দিনের সফর শেষে প্রধানমন্ত্রী শনিবার রাতে হযরত শাহজালাল (র.) আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছলে ভারতের কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টর অব লিটারেচার (ডি লিট)’ ডিগ্রি পাওয়ায় প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ও প্রধানমন্ত্রীর এসডিজি মূখ্য সমন্বয়কসহ কর্মকর্তাগণ প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় বঙ্গবন্ধুর ছোটকন্যা শেখ রেহানাও সঙ্গে ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকাতা সফরকালে পশ্চিমবঙ্গে বিশ্বভারতীর শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন উদ্বোধন ছাড়াও সেখানকার সমাবর্তনে যোগ দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সেখান থেকে যান রাজ্যের পশ্চিম বর্ধমানের আসানসোলে; যেখানে জন্ম নিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সেখানে তার নামে প্রতিষ্ঠিত ‘কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে’র বিশেষ সমাবর্তনেও যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাঁকে (প্রধানমন্ত্রীকে)সম্মানসূচক ‘ডি.লিট’ ডিগ্রি দেওয়া হয়েছে। এরপর কলকাতায় ফিরে নগরীর ভবানীপুরে ‘নেতাজী ভবন’ পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, গত শুক্রবার (২৫ মে) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews