1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

দেশে সম্প্রীতি বজায় রাখতে সবাইকে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান সেনাপ্রধানের

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্ক: সম্প্রীতি বজায় রাখা ও শান্তিতে বসবাস করা হোক সবার অঙ্গীকার। এমনটা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, এখানে কোনও ধর্ম, জাতি, গোত্রের মধ্যে ভেদাভেদ থাকবে না। এসময় সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান সেনাপ্রধান।

শনিবার (১৬ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানের উদ্বোধনের সময় দেয়া বক্তব্যে সেনাপ্রধান একথা বলেন।

সেনাপ্রধান বলেন, বাংলাদেশে যেভাবে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি যেভাবে আমরা সম্প্রীতির সাথে বসবাস করে যাচ্ছি আজকের এই দিনে আমাদের অঙ্গীকার থাকবে সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা বজায় রাখবো এবং এই দেশে আমরা সুন্দরভাবে বসবাস করবো। এখানে কোনও ধর্ম, জাতি, গোত্রের মধ্যে ভেদাভেদ থাকবে না।

তিনি বলেন, সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে। আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। এউ দেশ সবার। আপনারা নিশ্চিন্তে এই দেশে বসবাস করবেন। আপনাদের যত ধর্মীয় উৎসব আছে উদযাপন করবেন আমরা একসাথে এই আনন্দ ভাগাভাগি করে নেবো।

তিনি আরও বলেন, আজকে এই জন্মাষ্টমীর দিনে ভগবান শ্রী কৃষ্ণের আদর্শ সবার মাঝে ছড়িয়ে পড়ুক। আমরা সবাই আপনাদের পাশে থাকবো। আপনারা নিশ্চিন্তে দেশে বসবাস করবেন। এই উৎসব সবসময় জারি থাকবে। আমাদের পক্ষ থেকে যেধরনের সাহায্য চান আমরা দিব।

পরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে তিন বাহিনীর প্রধান জন্মাষ্টমীর শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করেন। পলাশীর মোড় থেকে শুরু হয় জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি রাজধানীর বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews