
স্টাফ রিপোর্টার: দৈনিক রূপবাণীর সম্পাদক এবং প্রকাশকের বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় পুলিশের দায়েরকৃত মিথ্যা মামলা পুনঃতদন্ত সাপেক্ষে অবিলম্বে মামলাটি প্রত্যাহার এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সংলগ্ন সড়কে সাংবাদিকদের জাতীয়, স্থানীয় এবং আঞ্চলিক সংবাদপত্র সংশ্লিষ্ট পেশাজীবীদের সংগঠন এবং বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার পক্ষ থেকে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক, প্রকাশক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্রবান্ধব সরকার সঙ্গত কারণেই গণমাধ্যম বান্ধব সরকার হবেন এটাই স্বাভাবিক। সেই সরকারের বিশেষ কোন বাহিনী বিশেষ কোন গোষ্ঠী যদি পেশাদায়িত্ব পালনে সাংবাদিকদের সহায়তা না করে বা তাদের পাশে না থেকে তাদেরকে নির্যাতন করাটা তাদের পেশাদায়িত্বের গুরুত্বপূর্ণ কিছু মনে করেন, তাহলে তার কঠিন প্রতিবাদ জানানো ছাড়া সাংবাদিকদের আর কিছুই থাকতে পারে না। যদিও এটা একান্তই দুঃখজনক বিষয়। ত্রিশ বছর প্রকাশনা দায়িত্ব পালনে দৈনিক রূপবাণী’র ভূমিকা সবটাই গণতন্ত্রের পক্ষে। গণতান্ত্রিক আন্দোলন, স্বৈরাচার বিরোধী সংগ্রাম, সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠার নিরন্তর প্রচেষ্টা, সময়োপযোগী শিক্ষা ব্যবস্থার বিকাশ, সাধারণের বাস উপযোগী পরিবেশ সৃষ্টি, জাতি ধ্বংসী দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া, শিশু নির্যাতন, নারী নির্যাতন এসবের বিরুদ্ধে লিখতেই থাকা যে পত্রিকাটির ত্রিশ বছরের মূল আদর্শ সেই রূপবাণী’র সম্পাদক এবং প্রকাশককে পুলিশ কোনো ধরনের আইনী পথে না হেঁটে তাদের দায়েরকৃত মামলার চার্জশিট পর্যন্ত দাখিল করে ফেলেছে। চার্জশিট দাখিলের পর রূপবাণী সম্পাদক একজন ক্রাইম রিপোর্টারের মাধ্যমে ফোনে জানতে পারেন যে তাকে একটি মামলায় জড়িয়ে আদালতে চার্জশিট দেয়া হয়েছে। এর আগে এ বিষয়ে তিনি কিছুই জানতেন না। এমনকি কোনো পুলিশ কর্মকর্তাও তাকে এ বিষয়ে কোনো কথা সাক্ষাতে বা ফোনেও বলেননি। সম্পূর্ণ অবাক করার মতো এই বিষয়টি জানতে গিয়ে আরো বেশি করে হতবাক করেছে শুধু রূপবাণী সম্পাদককেই নয়, সংশ্লিষ্ট সকলকেও। মামলাটির প্রাথমিক তথ্য বিবরণীতে জনাব ফারুক আহমেদের কোনো নাম নেই। এজাহারপত্রে জনৈক আসামীর বরাত দিয়ে জনাব সম্পাদকের নামটি উপস্থাপন করা হয়েছে। তবে সেদিনই ২৭/০৩/২০১৭ >> পৃষ্ঠা ২ কলাম ১