1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ছুটির দ্বিতীয় দিনে ঘরমুখো মানুষের চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩৩ জন কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ২০০

দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

খেলাধুলা ডেস্ক:    টেস্ট ও ওয়ানডে, টানা দুই সিরিজ হার। এরপর প্রথম টি-টোয়েন্টিতেও সাত উইকেটের পরাজয়। তবুও জয়ের লক্ষ্যেই  রোববার (১৩ জুলাই) দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ডাম্বুলায় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

তিন ম্যাচ সিরিজে ইতোমধ্যে লঙ্কানরা ১-০-তে এগিয়ে রয়েছে। ম্যাচে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই। এই ম্যাচ হারলেই লিটন কুমার দাসের দল এক ম্যাচ হাতে রেখে সিরিজ হারবে।

এদিকে দলের পারফরম্যান্সে বিরক্ত কোচ ফিল সিমন্স। নতুন করে শুরুর কথা বলেছেন। তাই, দ্বিতীয় টি-টোয়েন্টিতে টাইগার একাদশে আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন। ফিল সিমন্স বলেন, এভাবে চলতে পারে না। আমাদের নতুন করে শুরু করতে হবে। অনুশীলনে সবাই আত্মবিশ্বাসী থাকে, নিজেদের সেরাটা দেয়। মাঠে তার প্রতিফলন দেখাতে হবে।

কলম্বো কিংবা পাল্লেকেলের চেয়ে ব্যতিক্রম রাংগিরির উইকেট। আছে সবুজ ঘাস, সুবিধা পেতে পারেন পেসাররা। তবে ব্যাটারদের স্বর্গরাজ্য। সে সুযোগে আগেভাগে সিরিজ জয়ে চোখ শ্রীলঙ্কার।

শ্রীলঙ্কা ফিল্ডিং কোচ উপুল চন্দনা বলেন, আমরা প্রথম ম্যাচের মতোই খেলতে চাই। এখানে উইকেট ব্যাটিং সহায়ক হবে আশা করি। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চাই আমরা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews