1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
কুমিল্লায় একসঙ্গে ৩ বাসে আগুন শপিংমল ও দোকানপাট বন্ধের সময় নিয়ে নতুন সিদ্ধান্ত ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত যুদ্ধ-পূর্ববর্তী বিক্ষোভে ইসরাইলের পক্ষে কাজ করায় ২ জনকে ফাঁসি দিল ইরান হামলার ধ্বংসাবশেষ থেকে আবুধাবিতে পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন হামলার ধ্বংসাবশেষ থেকে আবুধাবিতে পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪: সিভিল ডিফেন্স ও হাসপাতাল আগামী ৩ মে থেকে সারাদেশে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিক কারণে ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই : মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

নকলমুক্ত পরীক্ষা ও মানসম্মত শিক্ষা নিশ্চিতের অঙ্গীকার: কুমিল্লায় শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা

মোঃ ইমরান হোসেন
  • আপডেট এর সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

‘নকলমুক্ত পরীক্ষা, মানসম্মত শিক্ষা’—এই প্রত্যয় নিয়ে কুমিল্লায় এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ এপ্রিল) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কুমিল্লা শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরীক্ষার স্বচ্ছতা ও শিক্ষার মানোন্নয়নে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কোনো অবস্থাতেই পরীক্ষায় নকল বা অনিয়ম সহ্য করা হবে না। একটি মেধাবী জাতি গঠনে কেন্দ্র সচিবদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: শামসুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল হক চৌধুরী এবং কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসীমউদ্দীন।
সভায় বক্তারা আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এসময় কুমিল্লা জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট তিন বোর্ডের কেন্দ্র সচিবগণ উপস্থিত ছিলেন। কেন্দ্র সচিবগণ একটি সুন্দর ও সুশৃঙ্খল পরীক্ষা উপহার দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews