1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই যুক্তরাষ্ট্র–ইসরাইলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনি, নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করল ইরান শাহজালাল বিমানবন্দরে আজ ৩৮ ফ্লাইট বাতিল পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নাটোরে বাসচাপায় ছেলে নিহত, বাবা আহত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭

জীবন নিউজ, নাটোর: নাটোরের বনপাড়ায় বাসের চাপায় ইকবাল হোসেন (২৫) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন তার বাবা মইনুল হোসেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ি একই উপজেলার মহিষভাঙ্গা এলাকায়।
বনপাড়া হাইওয়ে থানার ইনচার্জ শামসুন নুর জানান, ইকবাল হোসেন ও তার বাবা মইনুল হোসেন বাড়ি থেকে বের হয়ে মোটর সাইকেল যোগে বনপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বাইপাস এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী শিশির পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাদের মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ইকবাল হোসেন মারা যায়।
স্থানীয়রা বাবা মইনুল হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আমেনা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার পর বাসের চালক ও তার সহযোগীরা পালিয়ে যায়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews