1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ডিএসইতে দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ, অধিকাংশ কোম্পানির দর কমেছে মাদারীপুরে নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে চাকুরী মেলা অনুষ্ঠিত বাণিজ্য চুক্তির পর যুক্তরাষ্ট্রে বিনিয়োগের পরিকল্পনা জাপানের : ট্রাম্প জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার নতুন সদস্যদের দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নতুন সরকারের অধীনে বাংলাদেশ ক্রিকেটের যাত্রা সুষ্ঠু হবে, প্রত্যাশা নান্নুর বগুড়ায় টিসিবির পণ্য বিক্রি এপস্টাইন সংক্রান্ত তদন্তে ‘ধামাচাপা’ দেওয়ার জন্য ট্রাম্পের বিরুদ্ধে হিলারি ক্লিনটনের অভিযোগ

না ফেরার দেশে পৃথ্বীরাজ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯

হঠাৎ করেই না ফেরার দেশে হারিয়ে গেলেন গায়ক, সুরকার ও সংগীত পরিচালক পৃথ্বীরাজ। শনিবার গভীর রাতে ধানমণ্ডিতে নিজের স্টুডিওতে ৩৪ বছর বয়সী পৃথ্বীরাজকে অচেতন অবস্থায় পেয়ে সিটি হসপিটালে নেয়া হয়। সেখানে ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন পৃথ্বীরাজের ছোট ভাই ঋতুরাজ।

দেশের জনপ্রিয় রিয়েলিটি শো ক্লোজ আপ ওয়ানের মাধ্যমে প্রথম দর্শকের কাছে পরিচিতি পান পৃথ্বীরাজ। পরবর্তীতে ২০১১ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘ডট’। উচ্চাঙ্গসংগীতে দখলের জন্য সংগীত প্রেমীদের প্রিয় হয়ে উঠেছিলেন তিনি। এবিসি রেডিও এফএম ৮৯.২ এর প্রডাকশন ইনচার্জ পৃথ্বীরাজ ‘সেন্টার ফর মিউজিকলজি’ নামে একটি গানের স্কুলও চালাতেন।

জানা যায়, শনিবার রাত ১০টার দিকে কাজ করার জন্য ধানমণ্ডি ২৭ নম্বরে নিজের স্টুডিওতে যান পৃথ্বীরাজ। কিন্তু রাতে স্ত্রী ফোন করে তাকে পাচ্ছিলেন না। প্রথমে ভেবেছিলেন, কাজে ব্যস্ত পৃথ্বী। কিন্তু লম্বা সময় পরও তিনি ফোন না ধরায় আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে স্টুডিওর দরজা ভেঙে দেখা যায় চেয়ারেই নিস্তেজ পড়ে আছেন তরুণ এই সুরকার।

সিটি হাসপাতাল কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গিয়েছিলেন পৃথ্বীরাজ। ভোর সাড়ে ৪টায় চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে ফেসবুক পোস্টে পৃথ্বীরাজের ছোট ভাই ঋতুরাজ মৃত্যুর খবর জানান। তিনি আরও জানিয়েছেন রবিবার জোহরের পর আজিমপুর কবরস্থানে জানাজা হবে পৃথ্বীরাজের।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews