1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
সরকারের বহুমুখী উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরলেন তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের পর ভিয়েতনামে ডিজেলের দাম দ্বিগুণের বেশি নোয়াখালীর ভূঁইয়ার হাটবাজারে অগ্নিকাণ্ডে ২৪ টি দোকান পুড়ে ছাই ইরানকে যুদ্ধ অবসানের জন্য পরিকল্পনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র মিরপুরে সাব-রেজিস্ট্রি অফিসে ‘ফজর-আলম ও সবুজ’ সিন্ডিকেট বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের

নোয়াখালীর ভূঁইয়ার হাটবাজারে অগ্নিকাণ্ডে ২৪ টি দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট এর সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

জেলার সুবর্ণচর উপজেলার ভূঁইয়ার হাটবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৪ টি দোকান পুড়ে ছাই।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দাবি বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রায় ৩ ঘণ্টা স্থায়ী এ অগ্নিকাণ্ডে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার দিবাগত বুধবার আনুমানিক রাত দেড়টার দিকে সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ভূইয়ার হাট বাজারের দক্ষিণ পাশের একটি দোকানে হঠাৎ অগ্নিকাণ্ডের সূচনা হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়তে থাকে।

খবর পেয়ে রাত প্রায় দুইটার দিকে সুবর্ণচর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট নিয়ে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এরপর আগুন পুরোপুরি নিভাতে আরো এক ঘণ্টার মতো সময় লেগে যায়।

চরবাটা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলমগীর হোসেন বলেন, প্রায় তিন ঘণ্টা স্থায়ী এ অগ্নিকাণ্ডে ওষুধের দোকান, মুদি দোকান, কীটনাশকের দোকান, সিএনজি অটোরিক্সার গ্যারেজ, বিভিন্ন মালামালের আড়তসহ ২৪ টি দোকান সম্পূর্ণরূপে পুড়ে যায়। এতে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অপরদিকে অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা রুবেল মিয়া বাসসকে বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী ধারণা করা হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ওই অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে। এ অগ্নিকাণ্ডে ভূইয়ার হাট বাজারের ২৪ টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ কোটি টাকার মালামাল উদ্ধার করে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করে বলা যাবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews