1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

পোপের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৮

ইতালি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার ভ্যাটিক্যান সিটি সফর করবেন। পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে তিনি এ পবিত্র নগরীতে সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী রবিবার রোমে পৌঁছান। ভ্যাটিক্যান সিটিতে পৌঁছার পর সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হবে।

গত বছর ৩১ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত পোপ ফ্রান্সিস বাংলাদেশ সফর করেন। ওই সময় পোপ প্রধানমন্ত্রীকে ভ্যাটিকান সফরের আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রী সেখানে সেক্রেটারি স্টেট অব ভ্যাটিক্যান সিটি কার্ডিনাল পিত্রো পারোলাইনের সঙ্গে বৈঠক করবেন। পরে তিনি ভ্যাটিক্যান সিটিতে সিস্টিন চ্যাপেল এবং সেন্ট পিটার’স ব্যাসিলিকা পরিদর্শন করবেন।

‘দ্য সিস্টিন চ্যাপেল’ ভ্যাটিক্যান সিটিতে ক্যাথলিক ধর্মগুরু পোপের প্রশাসনিক বাসভবন অ্যাপোস্টলিক প্রাসাদের প্রার্থনার জন্য নির্দিষ্ট স্থান। ‘সেন্ট পিটার’স ব্যাসিলিকা’ ভ্যাটিক্যান সিটিতে একটি ইতালীয় রেনেসাঁ (পুনর্জাগরণ) গির্জা। এটি রেনেসাঁ স্থাপত্যকলার একটি অনন্য নিদর্শন এবং পৃথিবীর সবচেয়ে বড় গির্জা।

সোমবার বিকালে বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ)-এর পরিচালনা পর্ষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে চারদিনের সফরে ইতালিতে গেছেন।

প্রধানমন্ত্রী ইফাদ’র ৪১তম পরিচালনা পর্ষদের বার্ষিক অধিবেশনে আগামীকাল মঙ্গলবার যোগ দেবেন। তিনি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধও উপস্থাপন করবেন। খবর বাসস।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews