1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ছুটির দ্বিতীয় দিনে ঘরমুখো মানুষের চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩৩ জন কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু

‘প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত হলে পঞ্চমে সমাপনী থাকবে না’

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১১ আগস্ট, ২০১৮

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, জাতীয় শিক্ষানীতির আলোকে দেশের প্রাথমিক শিক্ষাস্তর অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত হলে পঞ্চম শ্রেণিতে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা থাকবে না। অর্থাৎ অষ্টম শ্রেণিতে সমাপনী পরীক্ষা নেওয়া হবে।
বুধবার শিক্ষা বিষয়ক সাংবাদিকদের নব গঠিত সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন, বাংলাদেশ (ইরাব)’ এর কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
২০০৯ সালে পঞ্চম শ্রেণি শেষে প্রাথমিক সমাপনী পরীক্ষা চালু করে সরকার। কিন্তু শুরু থেকেই কোমলমতি শিশুদের এই পাবলিক পরীক্ষা বন্ধের দাবি জানিয়ে আসছেন শিক্ষা সংশ্লিষ্টরা। যার ভিত্তিতে শিগগিরই প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে পঞ্চম শ্রেণিতে সমাপনী পরীক্ষা আর থাকছে না।
ইরাব-এর নেতৃবৃন্দের সাথে আলাপকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জানান, ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ লাখ শিক্ষক ও ৫০ হাজার কর্মী নিয়ে প্রাথমিকের শিক্ষা পরিবার। শুধুমাত্র সরকারি প্রাথমিক স্কুলে ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী লেখাপড়া করছে। দেশের প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সরকারি প্রাথমিক স্কুল রয়েছে। দুই কিলোমিটারের মধ্যে স্কুল নেই এমন কোনো গ্রাম নেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন, বাংলাদেশ (ইরাব)’ এর সভাপতি সিদ্দিকুর রহমান খান (দৈনিক শিক্ষা), সাধারণ সম্পাদক সাব্বির নেওয়াজসহ (দৈনিক সমকাল) অন্যান্য নেতৃবৃন্দ।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews