1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই যুক্তরাষ্ট্র–ইসরাইলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনি, নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করল ইরান শাহজালাল বিমানবন্দরে আজ ৩৮ ফ্লাইট বাতিল পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফরিদপুরে বিয়ে বাড়িতে ডাকাতি, গুলিতে নিহত ৩

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭

জীবন নিউজ, ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ডাকাতের গুলিতে তিন ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার মৃধাডাঙ্গী গ্রামের আনসার ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপ্রসাদ ভক্ত। নিহতরা হলেন- মো. সাজ্জাদ মৃধা (৩০), সেন্টু মৃধা (২৮) ও সদরপুর উপজেলার মুনশির চরের মালেক খাঁ (৩৫)। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই এবং মৃধাডাঙ্গী গ্রামেরই বাসিন্দা। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল আনসার ফকিরের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। রাত সাড়ে ১২টার দিকে সেই বাড়িতে প্রথম ডাকাত দল হানা দেয়। ডাকাতরা বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। আনসার ফকিরের বাড়ির পাশেই সেন্টু ও সাজ্জাদের বাড়ি। ডাকাত দল ফিরে যাওয়ার সময় সাজ্জাদের বাড়িতেও হানা দেয় এবং দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তখন সেন্টু টের পেয়ে গ্রামের লোকজনকে ডাক দেয়। লোকজন এগিয়ে এলে ডাকাত দল দৌড়ে নদীর পাড়ের দিকে চলে যায়। লোকজনও পেছন পেছন ডাকাতদের তাড়া দেয়। তখন ডাকাতরা গুলি করে। এতে চারজন আহত হন। ওসি জানান, আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সাজ্জাদ ও সেন্টু মৃধাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, আহত অন্য দুজনের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews