1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

ফের স্থগিত ঢাকা প্রিমিয়ার লিগ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : শুরুর একদিনের মাথায় আবারো বন্ধ হয়ে গেল ঢাকা প্রিমিয়ার লিগ। তবে এবার আর করোনার কারণে নয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

তিন ভেন্যুতে প্রতিদিন ৬টি করে ম্যাচ হওয়ার কথা থাকলেও সোমবার প্রচণ্ড বৃষ্টিতে ধুয়ে গেছে বিকেএসপির প্রথম দুই ম্যাচ। বৃষ্টির হানায় দিনের বাকি দুই ম্যাচের মধ্যে কেবল একটি ম্যাচই হয়েছে পূর্ণ ৪০ ওভার। মিরপুরেও কার্টেল ওভারে খেলা শেষ করতে হয়েছে আবাহনী এবং  পারটেক্সকে।

তবে মঙ্গলবার আবহাওয়ার অবস্থা আরও খারাপ হলে দিনের ৬টি ম্যাচই স্থগিত করার সিদ্ধান্ত নেয় প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।
আবহাওয়া অধিদফতরের সূত্র মতে, এরকম অবস্থা বিরাজ করবে আরও কিছুদিন। তাই বাধ্য হয়ে আগামী দুই দিনের খেলাগুলোও না চালানোর সিদ্ধান্ত নিয়েছে সিসিডিএম। স্থগিত ম্যাচের সূচি সুবিধাজনক সময়ে জানিয়ে দেওয়া হবে বলে নিশ্চিত করেছে তারা। এর আগে গত বছর মার্চ মাসে এক রাউন্ড খেলার পর করোনার প্রকোপে বন্ধ হয়ে যায় ডিপিএল।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews