1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই যুক্তরাষ্ট্র–ইসরাইলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনি, নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করল ইরান শাহজালাল বিমানবন্দরে আজ ৩৮ ফ্লাইট বাতিল পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও দুই বোনের মৃত্যু

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার :   কুমিল্লার হোমনায় বজ্রপাতে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দুই বোন মারা গেছেন। রোববার বিকালে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের খেয়াঘাটে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের নালা দক্ষিণ এলাকার মতিউর রহমানের মেয়ে মমতাজ বেগম (৩০), জাকিয়া আক্তার (২৫), উপজেলার খোদা দাউদপুর এলাকার মো. রাশেদ (২২)। মো. রাশেদ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার প্রণয় কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ এবং স্থানীয়রা জানান, রোববার বিকাল সাড়ে ৩টার দিকে বেশ কিছু লোক উজানচর-ঘাগুটিয়া খেয়াঘাটে নদী পারাপারের জন্য অপেক্ষা করছিল। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বিদ্যুৎ চমকাতে থাকে। এতে বজ্রপাতে দুই নারী এবং ওই শিক্ষার্থী গুরুতর আহত হন। এ সময় ঘটনাস্থলে দুই নারীর মৃত্যু হলেও গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। হোমনার ওসি রফিকুল ইসলাম বলেন, বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews