1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
নতুন সরকারের অধীনে বাংলাদেশ ক্রিকেটের যাত্রা সুষ্ঠু হবে, প্রত্যাশা নান্নুর বগুড়ায় টিসিবির পণ্য বিক্রি এপস্টাইন সংক্রান্ত তদন্তে ‘ধামাচাপা’ দেওয়ার জন্য ট্রাম্পের বিরুদ্ধে হিলারি ক্লিনটনের অভিযোগ মেহেরপুরে রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনের বিজয় আমিরাত সফর স্থগিত করলেন এরদোগান, নেতার ‘স্বাস্থ্য সমস্যার’ বার্তা মুছে ফেলা হয় তারেক রহমান আজ সন্ধ্যায় চরমোনাইর পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

বর বেশে হাতির পিঠে এটিএম শামসুজ্জামান

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮

বর বেশে হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়ি যাচ্ছেন এটিএম শামসুজ্জামান। শুনে অবাক হচ্ছেন। নাটকে এমনি একটি চরিত্রে দেখা যাবে তাকে।

নাটকে দর্শক দেখতে পাবে তার গায়ে বিয়ের পোশাক। তার অপেক্ষায় বউ সেজে বসে আছেন দিলারা জামান। একটি ধারাবাহিক নাটকে বিয়ের বর-কনের সাজে দেখা যাবে নন্দিত এই দুই অভিনয়শিল্পীকে। নাটকে তাদের বিবাহবার্ষিকী উপলক্ষে এমন আয়োজন করা হয়।

এস এ হক অলিক রচিত ও পরিচালিত এ নাটকের নাম ‘জায়গীর মাস্টার’। এতে বাড়ির কর্তা ও গিন্নি এটিএম শামসুজ্জামান ও দিলারা। তাদের মেয়ে মৌসুমী হামিদের জন্যই বাসায় নিয়োগ দেওয়া হয় জায়গীর মাস্টার। আর এতেই ঘটতে থাকবে মজার সব ঘটনা। নাটকের একটি পর্বে দেখা যাবে এটিএম শামসুজ্জামান ও দিলারা জামানের বিয়েবার্ষিকীর আয়োজন।

নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, সালাউদ্দিন লাভলু, অপূর্ব, মৌসুমী হামিদ, আশনা হাবিব ভাবনা, সূচনা আজাদ, আকাশ আহমেদ প্রমুখ। নাটকে কে হচ্ছেন জায়গীর মাস্টার তা খোলাসা করেননি পরিচালক অলিক। তবে তিনি রহস্য ছড়ালেন সালাউদ্দিন লাভলু বা অপূর্বকে নিয়ে।

আগামী ২ নভেম্বর থেকে নাটকটির প্রচার শুরু হবে বাংলাভিশনে। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাতে নাটকটি দেখানো হবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews