1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার

বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট এর সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬

বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে অদ্য ২২ মার্চ ২০২৬ তারিখ, রোজ রবিবার, পর্যটন মোটেল, খানজাহান আলী দরগাহ, বাগেরহাটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অত্র ফোরামের কোষাধ্যক্ষ, রাজউকের সদস্য (যুগ্মসচিব) জনাব এরাদুল হক-এর সঞ্চালনায় সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সূচনায় ফোরামের সভাপতি ড. মো.ফরিদুল ইসলাম, সচিব (অব.),গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, চিকিৎসাজনিত কারণে সিঙ্গাপুর অবস্থান করায় তাঁর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় তিনি অনলাইনে যুক্ত হয়ে বাগেরহাট জেলার উন্নয়নে ফোরামকে বাগেরহাট উন্নয়নের একটি কার্যকর “সচিবালয়” হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, বাগেরহাটে জন্মগ্রহণের ঋণ উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে পরিশোধ করতে হবে এবং সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে সম্মিলিতভাবে নিরলসভাবে কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ মসিউর রহমান, সচিব (অব.) তাঁর বক্তব্যে দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রা ত্বরান্বিত করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বাগেরহাটসহ সমগ্র বাংলাদেশের উন্নয়নে নতুন সরকারের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জেলার খালসমূহ পুনঃখনন, স্লুইসগেটসমূহ সংস্কার, টেকসই বাঁধ নির্মাণ, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো উন্নয়ন এবং সর্বত্র সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

বাগেরহাট অফিসার্স ফোরামের সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব ও পরিচালক, বিআরটিএ জনাব মোঃ জাকির হোসেন তাঁর বক্তব্যে জেলার মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা, দিকনির্দেশনা ও পরামর্শ প্রদানে ফোরাম সক্রিয় ভূমিকা পালন করবে। পাশাপাশি তিনি সুন্দরবন, খানজাহান আলীর মাজার এবং ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশের ওপর গুরুত্বারোপ করেন এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় ফোরামের সক্রিয় ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মোঃ জাকির হোসেন তাঁর বক্তব্যে জেলার পর্যটন শিল্পের বিকাশে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং বাগেরহাটকে মাদক, মৌলবাদ ও জঙ্গিবাদমুক্ত রাখতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি জনগণের কল্যাণে নিবিড়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং নতুন সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জেলার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

অত্র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত ও সচিব জনাব শেখ সেকেন্দার আলী, সাবেক জেলা ও দায়রা জজ মোঃ ইখতিয়ার ইসলাম মল্লিক, সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মেজর (অব.) মোঃ মনিরুজ্জামান, বাগেরহাট দুদকের পিপি অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম কাজল প্রমুখ। এছাড়াও বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, প্রাক্তন ইউপি চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, মোঃ সুজন মোল্লা এবং বাগেরহাট জেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত সকলেই তাঁদের বক্তব্যে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, বাগেরহাট জেলার টেকসই উন্নয়ন, অগ্রগতি এবং শান্তি-সমৃদ্ধি কামনা করেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews