1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
শরীরে জিংকের ঘাটতি পূরণে করণীয় ইরাকের আকাশে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী

বাস শ্রমিকদের অঘোষিত ধর্মঘটে ট্রেনের ওপর চাপ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ৪ আগস্ট, ২০১৮

রাজধানীতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে বাস মালিক শ্রমিকদের অঘোষিত ধর্মঘটে ট্রেনের ওপর অতিরিক্ত চাপ পড়েছে। শনিবারও কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রতিটি ট্রেনে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার এনসি দাশ জানান, বুধবার থেকে প্রতিটি ট্রেনে উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যে সব ট্রেন কমলাপুর স্টেশনে প্রবেশ করছে সেসব ট্রেনেও ভিড় দেখা গেছে। ঈদ উপলক্ষে যেমন ভিড় হয় ট্রেনগুলোতে ঠিক তেমনই দৃশ্য দেখা গেছে।যাত্রীরা বলছেন, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে বাস শ্রমিকরা এক ধরনের অঘোষিত ধর্মঘট ডেকেছে। রাস্তায় বাস দেখাই যাচ্ছে না। বাধ্য হয়েই তাদের ট্রেনে ঝুলে, ছাদে চড়ে গন্তব্যে রওনা হতে হচ্ছে। তারা আরও জানান, প্রচণ্ড ভিড় উপেক্ষা করে তাদের ট্রেনে চলতে হচ্ছে। এখন ট্রেনই তাদের একমাত্র ভরসা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews