1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
বুড়িচং থানার মাদক বিরোধী অভিযানে গ্রেফতার নেত্রকোনার মাদকব্যবসায়ী সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর কুমিল্লা নগরীর চর্থায় দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শরীরে জিংকের ঘাটতি পূরণে করণীয় ইরাকের আকাশে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বিএনপি আবরার হত্যাকে আন্দোলনের ইস্যু করতে চায়: কাদের

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডকে আন্দোলনের ইস্যু করতে চায়। তারা আসলে এ হত্যাকাণ্ডের বিচার চায় না।

আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ অফিসে সমসাময়িক বিষয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।

সেতুমন্ত্রী বুয়েট ছাত্রদের আন্দোলন ছেড়ে লেখাপড়ায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি আবরার হত্যাকাণ্ডকে আন্দোলনের ইস্যু করতে চায়। সরকার বুয়েটের ছাত্রদের সব দাবি মেনে নিয়েছে। আবরার হত্যাকাণ্ডের সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নিয়েছে। প্রধানমন্ত্রী আবরারের মা–বাবাকে এ ঘটনার বিচার দ্রুত হবে বলে আশ্বাস দিয়েছেন।

বিএনপি তাদের দলের নেত্রী খালেদা জিয়ার চিকিৎসার কথা যতটা ভাবছে, তার চেয়ে বেশি দেশে নৈরাজ্য সৃষ্টির কথা ভাবছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি এ ঘটনাকে কেন্দ্র করে দেশে সহিংসতা করলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ছাত্ররাজনীতি বন্ধ করে দেওয়া সমাধান নয়। তবে বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ হলে সে ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই। কারণ, এটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিষয়।

ওবায়দুল কাদের বলেন, যারা দেশে অপরাধ করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ছাড় দেওয়া হবে না। যেসব কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠবে, তাঁরা ভবিষ্যতে মনোনয়ন পাবেন না উল্লেখ করে তিনি বলেন, ‘গুটি কয়েক লোকের কারণে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের অর্জন ম্লান হতে দেওয়া যায় না। অপরাধীদের মাথায় যারা ছাতা ধরবে, তাদেরও ছাড় দেওয়া হবে না এবং যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি ।

আওয়ামী লীগের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত কমিটিতে বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এটি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ। এ ব্যাপারে আমরা সতর্ক রয়েছি।’ অপর এক প্রশ্নের জবাবে চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণ করা হবে বলেও জানান সেতুমন্ত্রী।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews