1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
খাগড়াছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে মাঠে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন জ্বালানি তেল পাচার রোধে চুয়াডাঙ্গায় বিজিবির তল্লাশি জোরদার হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর জন্য ‘অপেক্ষা’ করছে ইরানের রেভোল্যুশনারি গার্ড রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৬ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন

বিএনপি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে: আইনমন্ত্রী

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০১৮

বিএনপি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দুর্নীতি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথা বলেছেন তা সবাই জানে এবং তা প্রমাণিত।

এর আগে, বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ বক্তব্যকে মিথ্যাচার বলে অভিহিত করে বিএনপি। এর প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনও মিথ্যাচার করেন না।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে উন্নয়ন মেলা পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের অনন্য এক মাত্রায় নিয়ে গেছেন। আগের যে কোনো সময়ের তুলনায় আজকের বাংলাদেশে বেশি উন্নয়ন হয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আমরা এ বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে চাই।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্তকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুজ্জামান, পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews