1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনের বিজয় আমিরাত সফর স্থগিত করলেন এরদোগান, নেতার ‘স্বাস্থ্য সমস্যার’ বার্তা মুছে ফেলা হয় তারেক রহমান আজ সন্ধ্যায় চরমোনাইর পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ ইইউতে হারাচ্ছে দেশের তৈরি পোশাকের বাজার, দখলের আশায় ভারত ৪ হাজার রানের এলিট ক্লাবে বাটলার চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে অনশন ধর্মঘট শুরু স্বজনদের কবি আল মাহমুদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার যুক্তরাজ্যের

‘বিগ বস ১১’-এর চ্যাম্পিয়ন শিল্পা শিন্ডে

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮

ভারতীয় জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো ‘বিগ বস ১১’ চ্যাম্পিয়ন হয়েছেন শিল্পা শিন্ডে। নিকটতম প্রতিদ্বন্দ্বী হিনা খানকে পেছনে ফেলে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেন ‘ভাবিজি ঘর পর হ্যায়’ সিরিয়াল খ্যাত এই অভিনেত্রী। চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে ট্রফি ছাড়াও তিনি পেয়েছেন ৪৪ লাখ রুপি। এর মাধ্যমে গত কয়েক দিন থেকে চলা তুমুল আলোচনা, কে হচ্ছেন এবারের বিগ বস চ্যাম্পিয়ন- এমন কৌতূহলের অবসান ঘটলো।

ভারতের শীর্ষস্থানীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, সালমান খানের উপস্থাপনায় গতকাল রোববার বিগ বস-১১ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। এ রিয়েলিটি শোতে সর্বশেষ চার প্রতিযোগী ছিলেন। তারা হলেন- শিল্পা শিন্ডে, হিনা খান, বিকাশ গুপ্তা ও পুনিশ শর্মা। অনুষ্ঠান সঞ্চালক সালমান খান জানান, শিল্পা ও হিনার প্রাপ্ত ভোটের ব্যবধান খুবই কম ছিল। এই দুই অভিনেত্রী ব্যাপক জনপ্রিয়। তাদের মধ্যে সত্যিই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ‘বিগ বস ১১’ বিজয়ী হিসেবে শিল্পা শিন্ডের নাম ঘোষণা করার সঙ্গে-সঙ্গে দর্শকদের করতালিতে মুখরিত হয় গোটা অনুষ্ঠান প্রাঙ্গণ। জয়ী হওয়ার পর ভক্তদের ধন্যবাদ জানান শিল্পা শিন্ডে। সালমান খান বলেন, ‘কোনো স্ট্র্যাটেজি ছাড়াই এই প্রতিযোগিতায় ছিলেন শিল্পা। তাঁর বুদ্ধি এবং জনপ্রিয়তায় তিনি “বিগ বস”-এর সবার প্রিয় হয়ে ওঠেন।’

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews