1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
নেত্রকোণায় ৬শ’ বোতল ভারতীয় মাদকসহ আটক ২ স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ; সংসদীয় কূটনীতিতে সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মৌলভীবাজারের জুড়ীতে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন শ্রমমন্ত্রী চুয়াডাঙ্গায় তেল পাম্পে বিশৃঙ্খলা করায় ১ যুবকের কারাদণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ ইরানকে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশমুখী জাহাজ চলাচল নিশ্চিতের আহ্বান ঢাকার ইরান ইস্যুতে পোপ লিও কথা বলায় ট্রাম্পের তীব্র  সমালোচনা দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে:বেনিয়ামিন নেতানিয়াহু তাপপ্রবাহের মধ্যে যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে

বিজয় এবং মেহেদির জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড়ে খুলনা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭

এনামুল হক বিজয় এবং মেহেদি হাসানের জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড় গড়তে যাচ্ছে খুলনা বিভাগ। দলের এই দুই তরুণের জোড়া শতকে ভর করে জাতীয় লিগের খেলায় দ্বিতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ৩৭০ রান সংগ্রহ করেছে খুলনা।

সাভার বিকেএসপির মাঠে টসে হেরে আগে বাটিংয়ে নামা ঢাকা বিভাগকে ১১৩ রানেই বস্তাবন্দি করে ফেলেন মেহেদি হাসান মিরাজ। জাতীয় দলের এই তরুণ অলরাউন্ডার একাই তুলে নেন ৭ উইকেট। জাতীয় লিগের শেষ রাউন্ডের প্রথম দিনের নায়ক মেহেদি হাসান মিরাজকে ছাড়িয়ে গেছেন আরেক মেহেদি।

এনামুল হক বিজয়ের সঙ্গে দ্বিতীয় উইকেটে ২৮১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তরুণ এই মেহেদি। শুধু তাই নয়! ব্যক্তিগতভাবে ১৬৮ রান করেছেন আগামীর সম্ভাবনাময়ী এই ক্রিকেটার। চার দিনের লংগার ভার্সন ম্যাচ খেলেছেন ওয়ানডের আদলে। ১৫১ বল মোকাবেলা করে ২০টি চার ও দুটি ছক্কার সাহায্যে ১৬৮ রান করেন খুলনার এই ক্রিকেটার। জাতীয় লিগের চলতি আসরে এটা দ্বিতীয় সেঞ্চুরি। লিগের প্রথম রাউন্ডে বরিশালের বিপক্ষে খেলেছেন ১৭৭ রানের ইনিংস।

অন্যদিকে এনামুল হক বিজয় ২০৬ বল খেলে ১৮ চার ও চারটি ছক্কার সাহায্যে ১৬৭ রান করেছেন। জাতীয় লিগের চলতি আসরে এর আগে, রংপুরের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছেন বিজয় (২১৬)। তারও দ্বিতীয় সেঞ্চুরি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews