1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই যুক্তরাষ্ট্র–ইসরাইলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনি, নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করল ইরান শাহজালাল বিমানবন্দরে আজ ৩৮ ফ্লাইট বাতিল পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশ্ববাজারে আরেক ধাপ বাড়ল স্বর্ণের দাম

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

অর্থনীতি ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরেক ধাপ বেড়েছে। মার্কিন ডলারের দুর্বলতা ও যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর জোরালো সম্ভাবনায় শুক্রবার (৫ ডিসেম্বর) স্বর্ণের দাম বেড়েছে।

সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়, শুক্রবার জিএমটি ১০:১৭ পর্যন্ত স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪,২২৫.১১ ডলারে দাঁড়ায়। তবে সাপ্তাহিক হিসাবে এটি এখনো শূন্য দশমিক ১ শতাংশ নিম্নমুখী। ফেব্রুয়ারির জন্য মার্কিন ফিউচার্স গোল্ডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে আউন্সপ্রতি ৪,২৫৫.৯০ ডলারে পৌঁছেছে।

এফএক্সটিএমের সিনিয়র গবেষণা বিশ্লেষক লুকমান ওতুনুগা বলেন, ফেড আগামী সপ্তাহে সুদের হার কমাতে পারে- এমন বাজার প্রত্যাশা ও ডলারের দুর্বলতা সোনার বাজার উত্থানে সমর্থন দিচ্ছে।

এদিকে দেশের বাজারে শুক্রবার (৫ ডিসেম্বর) সোনা ভরিতে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা বিক্রি হবে। সর্বশেষ মঙ্গলবার (২ ডিসেম্বর) সোনা ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এদিকে বাংলাদেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews