1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ দেশে ফিরেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের সেরা বাংলাদেশ নারী দল ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি তিন শিশুসহ নিহত ৯, আহত ৩১ প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত নির্বাচন ও গণভোটের তথ্য পেতে ডায়াল করুন ৩৩৩ ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ জাতীয় স্বার্থের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে: ইরানের প্রেসিডেন্ট রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার বেসরকারি ইপিজেড এখন থেকে ‘বেজা’র অধীনে: নতুন অধ্যাদেশ জারি

ব্যবসায়িক স্বার্থে বিশ্ব কাশ্মীর ইস্যুতে নীরব: ইমরান খান

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯

শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থের কারণে বিশ্বের শক্তিধর দেশগুলো ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে নীরব রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার এক টুইট বার্তায় এই মন্তব্য করেছেন।

পাক প্রধানমন্ত্রী বলেন, ভারত সরকার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শ ও ফ্যাসিস্ট মনোভাব পোষণ করে যার কারণে জম্মু-কাশ্মীরকে এখনো অবরুদ্ধ অবস্থায় রেখছে।

ইমরান খান আরো বলেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শই হচ্ছে কাশ্মীরের জনগণের উপরে ব্যাপকভাবে মানবাধিকার লংঘন করা আর আন্তর্জাতিক সম্প্রদায় তাদের নিজেদের স্বার্থের কারণে নীরব রয়েছে।

গত ৫ আগস্ট বিজেপি শাসিত ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়। এরপর থেকে এখন পর্যন্ত কাশ্মীরের অচলাবস্থা অব্যাহত আছে বলে অভিযোগ উঠেছে।

কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার পর থেকে পাক প্রধানমন্ত্রী ইমরান খান এর কড়া বিরোধীতা করছেন। এর জেরে তিনি ভারতের সঙ্গে বিভিন্ন বানিজ্য চুক্তি বাতিল করেছেন। এনিয়ে ভারত পাকিস্তানের মধ্যে সম্পক তলানিতে ঠেকেছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews