1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

ভাইরাল আনুশকার নতুন লুক

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১৭ মে, ২০২১

বিনোদন ডেস্ক: ‘বাহুবলি’ সিনেমাখ্যাত অভিনেত্রী আনুশকা শেঠি। ভারতের দক্ষিণী সিনেমার নায়িকাদের মধ্যে অন্যতম জনপ্রিয় তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আনুশকার একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে তাকে দেখে অবাক অনুরাগীরা। গত ডিসেম্বরে তোলা মেকআপ ছাড়া এই ছবিতে ট্র্যাকশুট পরে আছেন তিনি। কিন্তু সবার নজরে পড়ছে তার ওজন। আগে এই অভিনেত্রীর ওজন বেশি থাকলেও সিনেমার জন্য তা কমিয়েছিলেন তিনি। তবে করোনার এই সময়ে অনেকটাই ‘মুটিয়ে গেছেন’ বলে মনে করছেন ভক্তরা। তবে মুটিয়ে গেলেও তার প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। ছবির নিচে নানা রকম মন্তব্য করেছেন তারা। একজন লিখেছেন, ‘যেমনই হোক না কেন তিনি অভিনেত্রীদের দেবী হয়ে থাকবেন।’ অন্যজন মন্তব্য করেছেন, ‘কিউট’। অপর একজন লেখেন, ‘আপনি অসাধারণ দেখতে।’ যদিও ভাইরাল হওয়া এই ছবি নিয়ে কোনো মন্তব্য করেননি অনুশকা। বর্তমানে পরিবারের সঙ্গে বেঙ্গালুরুতে রয়েছেন তিনি। করোনা মহামারির কারণে শুটিংও বন্ধ রেখেছেন এই অভিনেত্রী। আনুশকা শেঠি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নিঃশব্দম’। গত বছরের ২ অক্টোবর তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পায় এটি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেনÑ আর. মাধবন, অঞ্জলি, শুবারাজু, মার্কিন অভিনেতা মাইকেল ম্যাডসেন প্রমুখ।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews