1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ছুটির দ্বিতীয় দিনে ঘরমুখো মানুষের চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩৩ জন কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু

ভায়াদোলিদের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৪ মে, ২০২৫

খেলাধুলা ডেস্ক:   রাতে লা লিগার ম্যাচে শুরুতে গোল হজম করলেও শেষ পর্যন্ত ভায়াদোলিদের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। এই জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে সাত পয়েন্টের ব্যবধান বাড়ালো কাতালান জায়ান্টরা।

সাত মাস পর ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা বার্সা কিপার স্টেগেনকে শুরুতেই পরীক্ষা ফেলে স্বাগতিকরা। ম্যাচের ৬ মিনিটেই ভায়াদোলিদকে লিড এনে দেন রাউল।

গোল শোধে মরিয়া হয়ে উঠলেও বার্সার আক্রমণগুলো প্রতিহত হচ্ছিল ভায়াদোলিদের রক্ষণে। শেষ পর্যন্ত পিছিয়ে থেকেই বিরতিতে যায় কাতালানরা।

দ্বিতীয়ার্ধে বাড়ে বার্সার আক্রমণের ধার। ম্যাচের ৫৪ মিনিটে বার্সাকে সমতায় ফেরান রাফিনিয়া। এর ছয় মিনিট পর চমৎকার গোলে দলকে এগিয়ে নেন লোপেস। এরপর আর কোন গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্লিকের দল।

উল্লেখ্য, ৩৪ ম‍্যাচে ২৫ জয় ও চার ড্রয়ে ৭৯ পয়েন্ট নিয়ে টেবিল টপার বার্সেলোনা। এক ম‍্যাচ কম খেলা রেয়াল মাদ্রিদ ৭২ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews