1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
নতুন সরকারের অধীনে বাংলাদেশ ক্রিকেটের যাত্রা সুষ্ঠু হবে, প্রত্যাশা নান্নুর বগুড়ায় টিসিবির পণ্য বিক্রি এপস্টাইন সংক্রান্ত তদন্তে ‘ধামাচাপা’ দেওয়ার জন্য ট্রাম্পের বিরুদ্ধে হিলারি ক্লিনটনের অভিযোগ মেহেরপুরে রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনের বিজয় আমিরাত সফর স্থগিত করলেন এরদোগান, নেতার ‘স্বাস্থ্য সমস্যার’ বার্তা মুছে ফেলা হয় তারেক রহমান আজ সন্ধ্যায় চরমোনাইর পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায়

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

অনলাইন ডেস্ক:     নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আজ ঢাকা এসে পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে। তাঁর এই সফর বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যমান দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্কেরই বহিঃপ্রকাশ।

ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় এসে পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

দাশো শেরিং তোবগে আজ বিকেলে ঢাকায় বিএনপি চেয়ারম্যান ও নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন।

আজ মঙ্গলবার সকালে ভুটান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশ সরকারের আমন্ত্রণে প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী মহামান্য তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি বাংলাদেশের জনগণের প্রতি ভুটানের অব্যাহত সমর্থন ও বন্ধুত্বের প্রতিফলন।

ভুটান ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে দীর্ঘদিনের চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান।

এই সফরকে ঢাকা ও থিম্পুর মধ্যকার ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার হিসেবে দেখা হচ্ছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews