1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ছুটির দ্বিতীয় দিনে ঘরমুখো মানুষের চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩৩ জন কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু

মিরপুরে বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ২ জুলাই, ২০১৮

রাজধানী ঢাকার মিরপুর এলাকায় বাসের চাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে মিরপুরের চিড়িয়াখানা সড়কের ঈদগাহ মাঠ মোড়ে দুর্ঘটনাটি

ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বেশ কিছু যানবাহন ভাঙচুর করেনিহত শিক্ষার্থীর নাম সৈয়দ মাসুদ রানা (২৩)। তিনি মিরপুর চিড়িয়াখানা সড়কে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) শিক্ষার্থী। পুলিশ বাসটি আটক করলেও এর চালক পলাতক।বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, মাসুদ রানা বিইউবিটির বিবিএর ৩০তম ব্যাচের ছাত্র ছিলেন। বাড়ি মিরপুরের দক্ষিণ বিসিল এলাকায়। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসার সময় দিশারী পরিবহনের একটি বাস পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় দ্রুত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে) নেওয়ার পর চিকিৎসকেরা মাসুদকে মৃত ঘোষণা করেন। পরে লাশ মাসুদের পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এ ঘটনার পর আজকের জন্য সব ক্লাস স্থগিত করে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, দিশারী পরিবহনের বাসটি আটক করে থানায় আনা হয়েছে। বাসের চালককে ধরতে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় মাসুদ রানার পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রক্রিয়া চলছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews