1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই যুক্তরাষ্ট্র–ইসরাইলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনি, নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করল ইরান শাহজালাল বিমানবন্দরে আজ ৩৮ ফ্লাইট বাতিল পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

মিরসরাইয়ে ১৪ জামায়াত-শিবির নেতাকর্মী আটক

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০১৭

চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকা থেকে ১৪ জামায়াত ও শিবিরের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত আটটার দিকে মিরসরাইয়ের বারইয়ার হাটপৌরসভার মেহেদীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তাৎক্ষনিকভাবে আটকদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে আটকদের মধ্যে উপজেলা অর্থ সম্পাদকসহ জামায়াতের ইউনিয়ন নেতাকর্মীও রয়েছেন বলে জানিয়েছেন পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ৪০ থেকে ৫০ জন জামায়াত শিবিরের নেতা কর্মীরা জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছে এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়।
পুলিশ আসার খবর পেয়ে তারা সবাই পালিয়ে গেলেও আমরা ১৪ নেতাকর্মীকে আটক করি।
আটকের সময় জামায়াত শিবিরের নেতাকর্মীদের ইট-পাথরের আঘাতে ৪ পুলিশ কর্মকর্তা আহত হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, আটক প্রত্যেকের বিরুদ্ধে থানায় ৪/৫টি করে বিভিন্ন ধারণের মামলা রয়েছে।
এছাড়াও নাশকতার ও পুলিশের উপর হামলার ঘটনায় নতুন করে আরও দুটি মামলা করা হবে বলেও জানান তিনি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews