1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবি: নিহত ১, নিখোঁজ ৬

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ৩১ মে, ২০২৫

স্টাফ রিপোর্ট :  নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে যাত্রীবাহী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারটিতে ৩৯ জন যাত্রী ছিল। এদের মধ্যে ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি ৬ জন নিখোঁজ রয়েছেন।

শনিবার (৩১ মে) বিকাল ৩টার দিকে ভাসানচর থেকে নোয়াখালীর উদ্দেশে যাওয়ার পথে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারটিতে মোট ৩৯ জন যাত্রী ছিলেন। ঝড়ো আবহাওয়া ও নদীতে উঁচু ঢেউয়ের কারণে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। হাতিয়ার চানন্দী ইউনিয়নের স্থানীয় তিনটি বোটের সহায়তায় ৩২ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও ৬ যাত্রী নিখোঁজ রয়েছেন। আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নৌবাহিনী ও উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। স্থানীয় জেলেরা শুরু থেকেই উদ্ধারকাজে অংশ নেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews