1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
খাগড়াছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে মাঠে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন জ্বালানি তেল পাচার রোধে চুয়াডাঙ্গায় বিজিবির তল্লাশি জোরদার হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর জন্য ‘অপেক্ষা’ করছে ইরানের রেভোল্যুশনারি গার্ড রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৬ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন

মেট্রোরেলের টিকিটের মূল্য সংযোজন করের মেয়াদ আরও ৬ মাস বাড়ছে

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক:     মেট্রোরেলের টিকিটের ক্ষেত্রে যে মূল্য সংযোজন কর বা ভ্যাট মওকুফ সুবিধা রয়েছে, তার মেয়াদ আরও ৬ মাস বাড়ছে। ফলে আগামী জুন পর্যন্ত যাত্রীদের শুল্ক গুনতে হবে না। এছাড়া আগামী বছরের হজযাত্রাতেও বিমান টিকিটে আবগারি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করতে যাচ্ছে সরকার। এ দুই বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘এখন তো আর এনবিআর অব্যাহতি দিতে পারে না। এটা সরকারের সিদ্ধান্ত। তারাই আদেশ জারি করে দেবে। ইতোমধ্যে আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়েছে। এখন মন্ত্রিপরিষদে আছে।’

গত অর্থবছরের শুরুর দিন থেকে মেট্রোরেলের টিকিটে ভ্যাট বসায় এনবিআর। এই ভ্যাট কীভাবে আদায় হবে- তা বুঝে উঠতে পারছিল না তদারক সংস্থা ডিএমটিসিএল। পরে এ নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের কারিগরি কমিটি করা হলেও তাতে সমাধান মেলেনি। পরে চলতি বছরের শুরুতে এক আদেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট অব্যাহতির কথা জানায় এনবিআর।

এদিকে চলতি বছর যারা হজ করেছেন, তারাও বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক সুবিধা পেয়েছিলেন। গত বছরের নভেম্বরে আবগারি শুল্ক অব্যাহতির পাশাপাশি যাত্রীর এম্বারকেশন ফি, নিরাপত্তা ফি এবং এয়ারপোর্ট নিরাপত্তা ফি’র ওপর আরোপিত ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি দেওয়া হয়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews