1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
নতুন সরকারের অধীনে বাংলাদেশ ক্রিকেটের যাত্রা সুষ্ঠু হবে, প্রত্যাশা নান্নুর বগুড়ায় টিসিবির পণ্য বিক্রি এপস্টাইন সংক্রান্ত তদন্তে ‘ধামাচাপা’ দেওয়ার জন্য ট্রাম্পের বিরুদ্ধে হিলারি ক্লিনটনের অভিযোগ মেহেরপুরে রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনের বিজয় আমিরাত সফর স্থগিত করলেন এরদোগান, নেতার ‘স্বাস্থ্য সমস্যার’ বার্তা মুছে ফেলা হয় তারেক রহমান আজ সন্ধ্যায় চরমোনাইর পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

মেহেরপুরে রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

অনলাইন ডেস্ক:   পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে নিয়ন্ত্রণ সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির সভায় সভাপতিত্ব করেন।

সভায় মেহেরপুর জেলায় প্রতি কেজি গরুর মাংস ৭০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার টাকা নির্ধারণ করা হয়। এছাড়াও মাছ, মাংস, সবজি, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখতে নির্দেশ দেওয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন আবু সাইদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, মুজিব নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক মামুন হোসেন, কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম, ক্যাবের সভাপতি রফিকুল আলম, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শামিমুল ইসলাম, বড় বাজার ব্যবসায়ী সমিতির সদস্য শাহিনুল ইসলাম, মাংস ব্যবসায়ী মো. শাওন, বারাদি বাজার ব্যবসায়ীর সভাপতি সালেক হীন প্রমুখ।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews