1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
খাগড়াছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে মাঠে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন জ্বালানি তেল পাচার রোধে চুয়াডাঙ্গায় বিজিবির তল্লাশি জোরদার হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর জন্য ‘অপেক্ষা’ করছে ইরানের রেভোল্যুশনারি গার্ড রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৬ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন

যশোরে প্রধানমন্ত্রী, বিকালে সমাবেশ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার যশোর সফরে গেছেন। সকালে তিনি যশোরে বিমানবাহিনীর শিক্ষা সমাপনীর কুচকাওয়াজ পরিদর্শন করেছেন। বিকালে শহরের ঈদগাহ মাঠে এক জনসভায় ভাষণ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমনে গোটা শহর উৎসবের নগরীতে পরিণত হয়েছে। পাড়া-মহল্লা থেকে শুরু করে শহর পর্যন্ত মোড়ে মোড়ে ব্যানার-ফেস্টুন আর তোরণ নির্মাণ করা হয়েছে।

বিকালে শহরের ঈদগাহ মাঠে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশে প্রায় চার লাখ লোক সমাগমের টার্গেট নিয়েছে জেলা আওয়ামী লীগ। জনসভা ঘিরে চার স্তরের নিরাপত্তা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন।

শেখ হাসিনার আগমন উপলক্ষে যশোরে বেশ কয়েকটি দাবি আলোচিত হচ্ছে। এসবের মধ্যে রয়েছে যশোর সিটি কর্পোরেশন, বৃহত্তর যশোরকে বিভাগ, সাগরদাঁড়িতে মাইকেল মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় স্থাপন।

যশোর জেলা জজকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, যশোর এই উপমহাদেশের প্রথম জেলা। বাংলাদেশের প্রথম স্বাধীন জেলা। অথচ এখানকার মানুষের প্রত্যাশা কখনও পূরণ হয়নি। যশোরকে অবশ্যই বিভাগ করা উচিত। তিনি বলেন, যশোরকে সিটি কর্পোরেশনের ঘোষণা সময়ের দাবি।

বেসরকারি উন্নয়ন সংস্থা রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, আমরা চাই প্রধানমন্ত্রী যশোরকে বিভাগ ঘোষণা করুক।

যশোরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের চাওয়া। খুলনা-কলকাতা রেল চালু হলেও যশোরে এখনও স্টেশন ঘোষণা হয়নি।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক সুকুমার দাস বলেন, আমরা দীর্ঘদিন আন্দোলন করছি বাংলা সাহিত্যের মহাকবি মাইকেল মধুসূদনের জন্মস্থান কেশবপুরের সাগরদাঁড়িতে একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য।

এ ছাড়া সংস্কৃতিচর্চায় সারা দেশের মধ্যে যশোর অন্যতম জেলা হওয়া সত্ত্বেও এখানে একটি ভালো অডিটোরিয়াম নেই। এসব আমাদের প্রাণের দাবি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews