1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই যুক্তরাষ্ট্র–ইসরাইলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনি, নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করল ইরান শাহজালাল বিমানবন্দরে আজ ৩৮ ফ্লাইট বাতিল পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

অনলাইন ডেস্ক:    জেলায় ফৌজদারি মামলার তদন্ত ও বিচার কার্যক্রমে গতি আনয়ন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি আদালত গুলোর কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সকালে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির আওতাধীন সব আদালতের কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজিব। সভাপতিত্ব করেন জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এরশাদ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন জেলার পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।

বক্তারা বলেন, পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স বিচার বিভাগের সঙ্গে পুলিশের কার্যকর সমন্বয় ও সেতুবন্ধন তৈরি করে। পারস্পরিক আলোচনা ও সহযোগিতার মাধ্যমে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা সম্ভব। এতে তদন্ত ও বিচার কার্যক্রম আরও গতিশীল হবে।

তারা আরও বলেন, বিচার বিভাগের সব অংশীদারের সঙ্গে নিয়মিত আলাপ আলোচনার মাধ্যমে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা সহজ হবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews