1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে দুই ব্যবসায়ী নিহত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১ জুন, ২০২৫

জেলা প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালী উপজেলায় গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। তবে ট্রাকে থাকা ১৪টি গরুর মধ্যে ১২টি জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ৩১ শে মে শ‌নিবার দুপুর পৌনে ২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার বাংলাদেশ হাট এলাকার এ ঘটনা ঘটে ব‌লে জানায় পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ।

নিহতরা হলেন- কু‌ষ্টিয়ার ইসলা‌মি বিশ্ববিদ্যালয় এলাকার বা‌সিন্দা রফিকুল ইসলাম (৩০) এবং একই এলাকার খ‌বির (৪০)।

ওসি হারুন অর রশিদ বলেন, কুষ্টিয়া থেকে গরু বোঝাই করে একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পে‌য়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রম প‌রিচালনা ক‌রেন।

এ সময় ট্রাকের ভেতর থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া ট্রাকে থাকা ১৪টি গরুর মধ্যে ১২টি জীবিত ও দুটি মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ওসি হারুন অর রশিদ ব‌লেন, বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হছে। এ ছাড়া নিহতদের বিস্তারিত প‌রিচয় শনা‌ক্তে কাজ কর‌ছে পু‌লিশ।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews