1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পুতিন ও এরদোয়ানের জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, স্বকীয় ও কার্যকরী : আইনমন্ত্রী ইসরাইলি হামলায় সিরিয়ায় নিহত ১ আফগানিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্প, একই পরিবারের নিহত ৮ শিশুরা সমাজের বোঝা নয়, দেশের সম্পদ হিসেবে গড়ে উঠবে : সমাজকল্যাণ মন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন মালয়েশিয়া থেকে এসেছে ৩৪ হাজার টন ডিজেল সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ, চীফ হুইপের অভিনন্দন সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে ডেপুটি স্পিকারের অভিনন্দন

রাজশাহীতে তেল মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট এর সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

জেলার দুর্গাপুর উপজেলার আলিপুর বাজারে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রি ও অবৈধ মজুদের দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার ভোর ৬টার দিকে এ অভিযান পরিচালনা করেন নির্বহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নুর।

রাজশাহী জেলা প্রশাসনের মিডিয়া সেলের কর্মকর্তা শাহরিয়ার আল নাসিফ বাসসকে জানান, আলিপুর বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে ভোরবেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে একটি দোকান থেকে ৫০০ লিটার অবৈধভাবে মজুদকৃত তেল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত তেল উপস্থিত সাধারণ ক্রেতাদের মাঝে সরকার নির্ধারিত সঠিক মূল্যে বিতরণ করা হয়।

এ সময় অধিক মূল্যে তেল বিক্রি ও অবৈধ মজুদের অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে উপস্থিত ক্রেতাসাধারণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল মজুদ না করার আহ্বান জানানো হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews